স্মার্ট টিভি আনছে ওয়ানপ্লাস

১৩ জুলাই, ২০১৯ ০১:৪৮  
স্মার্টফোনের পর এবার স্মার্ট টিভি আনতে যাচ্ছে ওয়ানপ্লাস। অনেকে দিন ধরেই বিষয়টি শোনা গেলেও এবার এক ব্লুটুথ সার্টিফিকেশন ওয়েবসাইটে আরসি-০০১এ নামে একটি রিমোটের সার্টিফিকেশন দেখা গেছে। অনেকেই বলছেন এটিই ওয়ানপ্লাসের প্রথম স্মার্ট টিভির রিমোট। গত বছর কোম্পানিটি জানিয়েছিলো সম্পূর্ণ কানেক্টেড ফিচারসহ উন্মোচিত হবে প্রথম টিভি। ওয়ানপ্লাসের প্রধান নির্বাহী কর্মকর্তা পিট লাউ বলেছিলেন প্রিমিয়াম ফ্ল্যাগশিপ ফিচারসহ সামনে আসছে প্রথম ওয়ানপ্লাস টেলিভিশন। ব্লুটুথ সিগ ওয়েবসাইটে লিস্টিংয়ে ওয়ানপ্লাস টিভির রিমোটে ব্লুটুথ ভি৪.২ কানেক্টিভিটি দেখা গেছে। ফলে প্রথম টিভির রিমোটে এই ব্লুটুথ কানেক্টিভিটি থাকতে পারে। কোম্পানির পক্ষ থেকে একাধিকবার শিগগিরই এই টিভি আনার ঘোষণা দেওয়া হলেও সেটির এখনও দেখা মেলেনি। এবার মনে হয় অপেক্ষার প্রহরের ইতি হতে চলেছে! ডিবিটেক/বিএমটি